নজির গড়লেন অঙ্কন
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছয় বলে ছ’টা ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন মোহনলাল ক্লাবের ব্যাটার অঙ্কন আইচ। ঘটনাটি ঘটেছে শুক্রবার কাস্টমস মাঠে। সিএবি’র দ্বিতীয় ডিভিশন লিগের ম্যাচে সাউথ সুবার্বানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মোহনলাল তোলে ৪৫ ওভারে ২ উইকেটে ৪৭৪ রান। আয়াজউদ্দিন সিদ্দিকীর সংগ্রহ ১২৯ বলে ২০৪। তবে তাঁকে ছাপিয়ে দিনের নায়ক অঙ্কন। তিনি ১৩২ বলে ২৩৬ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে হাঁকান ছ’টি ছক্কা। জবাবে সাউথ সুবার্বান ১৭০ রানে অল-আউট হয়।

Advertisement