নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: খুচরো বাজারে আলু, পিঁয়াজ, রসুন সহ সব্জির দাম নিয়ন্ত্রণে শনিবার রায়গঞ্জের মোহনবাটি বাজারে অভিযান চালাল টাস্কফোর্স। কৃষি বিপণন দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এদিন খুচরো ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। অযথা দাম বেশি না নেওয়ার আবেদন জানান তাঁরা।
Advertisement
শুক্রবার ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হয় মোহনবাটি বাজারে আনাজের দাম বৃদ্ধির বিষয়টি। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। এদিন অভিযান শেষে পুলিস ও প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, কয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে। জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ার জন্য দাম বেড়েছে। মোহনবাটি বাজার ও বন্দরের খুচরো পাইকারি বিক্রেতাদের দাবি, শনিবার থেকেই পিঁয়াজ, রসুন, আলুর দাম বেড়ে গিয়েছে। ৬০ টাকা কেজির পিঁয়াজ এক লাফে আশি টাকায় পৌঁছে যায়। ব্যবসায়ীরা বলছেন, ভিনরাজ্য থেকে আসা পিঁয়াজের দাম ওঠানামা করছে। এছাড়াও বাংলাদেশে রপ্তানি হওয়ায় দামটা চড়ছে।
টাস্কফোর্সের অন্যতম সদস্য তথা রায়গঞ্জ জেলা পুলিসের ডিএসপি দিল কেশর সার্কি বলেন, উৎসবের জন্য কিছুটা দাম বাড়ছিল। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে।