• ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির মজনু ও উদয়কে মনে আছে? সেই জুটি অর্থাৎ অভিনেতা অনিল কাপুর ও নান পাটেকর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। এবার ‘জম্বি কমেডি’ ঘরানার এক ছবিতে কাজ করবেন তাঁরা। আহমেদ খান পরিচালিত এই ছবিটি প্রযোজনা করবেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে আলোচনা শুরু করেছেন দুই অভিনেতা। সূত্রের খবর, অনিল ও নানা দু’জনেরই চিত্রনাট্য ভালো লেগেছে। যদিও তাঁরা এখনও ছবির জন্য চুক্তিবদ্ধ হননি। শীঘ্রই সইসাবুদ হবে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবির শ্যুটিং শুরু হতে পারে। তবে অনিল ও নানা ছাড়া ছবিতে আর কাদের দেখা যাবে, তা স্পষ্ট নয়। চলছে কাস্টিংয়ের কাজ।



