Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ছোটোপর্দায় অনিল

ছোটোপর্দায় একটি রিয়্যালিটি অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন অভিনেতা অনিল কাপুর।

ছোটোপর্দায় অনিল
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ছোটোপর্দায় একটি রিয়্যালিটি অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন অভিনেতা অনিল কাপুর। শোনা যাচ্ছে, ‘বিগ বস’বা ‘লাফটার শেফ’-এর মতো অনুষ্ঠানের ধাঁচে এই নতুন শো আনা হচ্ছে। সূত্রের খবর, এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে অনিল কাপুরকে। শীঘ্রই অভিনেতার সঙ্গে চুক্তি সারতে চলেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানের প্রোমো শ্যুটিং হবে। শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহে নতুন অংশগ্রহণকারীরা থাকবেন এখানে। তাঁদের মধ্যে বেছে নেওয়া হবে সপ্তাহের সেরা। এছাড়াও এই অনুষ্ঠানে একাধিক চমক থাকছে বলে খবর। নির্মাতাদের তরফে অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়নি। প্রোমো শ্যুট হয়ে গেলেই, তা করা হবে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ