Bartaman Logo
৯ জুন, ২০২৬

অনুমতি ছাড়া বিদেশ যাব না, হলফনামা অনিল আম্বানির

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাব না। তদন্তের কাজেও কেন্দ্রীয় সংস্থাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করব’। সম্প্রতি সুপ্রিম  কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছেন শিল্পপতি অনিল আম্বানি।

অনুমতি ছাড়া বিদেশ যাব না, হলফনামা অনিল আম্বানির
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাব না। তদন্তের কাজেও কেন্দ্রীয় সংস্থাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করব’। সম্প্রতি সুপ্রিম  কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছেন শিল্পপতি অনিল আম্বানি।

Advertisement

ইতিমধ্যেই অনিলের সংস্থার বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সেই মামলার তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। সম্প্রতি সেই মামলায় শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছেন অনিল। সেখানে তিনি বলেন, ‘২০২৫ সালের জুলাই মাসে তদন্ত শুরু হওয়ার পর থেকে আমি ভারতের বাইরে যাইনি। বর্তমানেও ভারতের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা বা ইচ্ছা নেই। ভবিষ্যতে যদি কখনও বিদেশ ভ্রমণের প্রয়োজন পড়ে তাহলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আগাম অনুমতি নেব। আমি শুরু থেকেই তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করে আসছি। আগামী দিনেও তদন্তের স্বার্থে সম্পূর্ণ সহযোগিতা করব।’ আর্থিক প্রতারণা মামলার তদন্তে আগামী ২৬ ফেব্রুয়ারি অনিলকে তলব করেছে ইডি। সুপ্রিম কোর্টে নিজেই সেই বিষয়টি উল্লেখ করে তিনি জানান, ওই দিন ইডির দপ্তরে যাবেন এবং তদন্তে সমস্তরকমভাবে সহযোগিতা করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ