Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অনিলের ভুল স্বীকার

ভুল করেছেন অনিল কাপুর। নিজের মুখে তা স্বীকারও করলেন অভিনেতা। কী ভুল করলেন তিনি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তা খোলসা করেছেন অনিল

অনিলের  ভুল স্বীকার
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুল করেছেন অনিল কাপুর। নিজের মুখে তা স্বীকারও করলেন অভিনেতা। কী ভুল করলেন তিনি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তা খোলসা করেছেন অনিল। অভিনেতা জানিয়েছেন, ‘ধুরন্ধর ২’ ছবিতে একটি বিশেষ চরিত্রের অফার নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন পরিচালক আদিত্য ধর। তবে প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছে অনিলকে। কেন? আসলে অন্য একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে রয়েছেন অভিনেতা। প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাননি তিনি। সে কারণে চরিত্রটি করতে পারেননি তিনি। অনিলের কথায়, ‘আমি যদি ‘ধুরন্ধর ২’ করতাম। তাহলে কথা রাখা হতো না। তা চূড়ান্ত অপেশাদারিত্বর পরিচয়। আমি নিজেকে এটুকু অন্তত বোঝাতে পারব, যে আমি সে পথে হাঁটি।’ তবে ‘ধুরন্ধর ২’-এর মতো ছবির প্রস্তাব পেয়েও তা করায় আপশোস রয়েছে তাঁর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ