Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় পতাকা ও গায়ে নথি সেঁটে শুনানিতে আনিকুল

মাথায় বড় টিনের বাক্স। গলায় ঝোলানো ফুল ও কাগজের মালা।

জাতীয় পতাকা ও গায়ে নথি সেঁটে শুনানিতে আনিকুল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: মাথায় বড় টিনের বাক্স। গলায় ঝোলানো ফুল ও কাগজের মালা। আর গোটা শরীরে আষ্টেপৃষ্ঠে জড়ানো অসংখ্য নথিপত্র। অপর এক হাতে জাতীয় পতাকা। রবিবার সামশেরগঞ্জের এসআইআর শুনানি শিবিরে এই অদ্ভুত সাজে হাজির হয়েছিলেন এক যুবক। এমনই অভিনব প্রতিবাদ জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন মধ্য চাচণ্ডের যুবক আনিকুল ইসলাম। তবে এটি কোনো শৌখিন সাজ নয়, বরং প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনটা করেছেন বলে দাবি ওই যুবকের। তাঁর সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তাঁকে শুনানিতে ডাকা হয়েছে বলে রীতিমতো ক্ষোভ উগরে দেন আনিকুল।

Advertisement

জানা গিয়েছে, এদিন এসআইআর শুনানিতে ব্যক্তিগত নথিপত্রের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে আনিকুলকে শুনানিতে তলব করা হয়েছিল। আনিকুল এদিন যথা সময়ে শুনানিতে হাজির হন। তাঁর দাবি, তাঁর কাছে থাকা যাবতীয় নথিপত্র সঠিক ও বৈধ। তা সত্ত্বেও তাঁকে শুনানির নামে ডেকে পাঠানো হয়েছে। এই অহেতুক হয়রানিতে তিতিবিরক্ত হয়েই তিনি প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। শিবিরের সামনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে আনিকুল বলেন, বাড়িতে কাজ ফেলে নথির বোঝা নিয়ে ঘুরতে হচ্ছে। প্রশাসনকে বোঝানোর জন্যই আমি আজ সব নথি গায়ে জড়িয়ে চলে এসেছি।  এদিন শিবিরে উপস্থিত অন্যান্য সাধারণ মানুষ আনিকুলের এই কাণ্ড দেখে থমকে যান। কেউ কেউ হেসেই অস্থির, আবার কেউ তাঁর প্রতিবাদকে সমর্থনও জানিয়েছেন। এদিকে, আনিকুলের এই নথি অবতার মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ