Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সংঘর্ষ এড়াতে ছবি পিছল

বিপরীতে শাহরুখ খান অভিনীত ‘কিং’। বক্স অফিসে এমন ঝুঁকি কোনো নির্মাতা কি নিতে চাইবেন? সে কারণে পিছিয়ে যাচ্ছে অনীত পাড্ডা অভিনীত ‘শক্তি শালিনী’।

সংঘর্ষ এড়াতে ছবি পিছল
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বিপরীতে শাহরুখ খান অভিনীত ‘কিং’। বক্স অফিসে এমন ঝুঁকি কোনো নির্মাতা কি নিতে চাইবেন? সে কারণে পিছিয়ে যাচ্ছে অনীত পাড্ডা অভিনীত ‘শক্তি শালিনী’। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনীত। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। আগে ঘোষণা হয়েছিল, চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। তবে সেই সময়ই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘কিং’। ফলে সেই ঝড়ের মুখোমুখি পড়তে চান না নির্মাতারা। সে কারণে ছবিটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে এই সিনেমা। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা হবে বলে খবর। ‘কিং’-এর শ্যুটিংও চলছে পুরোদমে। সদ্য সেট থেকে একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তা নিয়ে সতর্কও করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ