Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ  

আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ
 
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রেলের আন্ডারপাসের দাবিতে বুধবার দুপুরে বিষ্ণুপুর স্টেশন লাগোয়া এলাকায় বিক্ষোভ দেখানো হল। বিক্ষোভে স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। 
Advertisement
বিক্ষোভকারীদের মধ্যে পঙ্কজ মহন্ত, অর্পিতা লোহার বলেন, বিষ্ণুপুরে রেললাইনের উপর জাতীয় সড়কে উড়ালপুল তৈরি হয়েছে। উড়ালপুল তৈরির সময় আন্ডারপাস তৈরি হবে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা না করেই রেল কর্তৃপক্ষ লেভেল ক্রসিংটি বন্ধ করে দেয়। আন্ডারপাস না হওয়ায় বাসিন্দারা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, আমাদের সঙ্গেও আলোচনা না করেই রেল লেভেল ক্রসিংটি বন্ধ করে দিয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষে দীর্ঘ পথ পেরিয়ে উড়ালপুল হয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। আমরা রেলের সঙ্গে এবিষয়ে কথা বলব।
আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, আন্ডারপাসের প্রয়োজনীয়তার কথা স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা আমাদের জানিয়েছেন। আমরা রাজ্য সড়ক পরিবহণ দপ্তরের কাছে আবেদন করেছি। রাজ্য সরকার অনুমতি দিলেই কাজ শুরু হবে।
   
সম্পর্কিত সংবাদ