নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ব্যবসায়ীদের আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে থমকে থাকা রাস্তা নির্মাণের কাজ অবশেষে শুরু হল। সোমবার থেকে খানাকুলের তিলকচক থেকে রাস্তার কাজ শুরু করেছে পূর্তদপ্তর। অসম্পূর্ণ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাই রাস্তার কাজ শুরু করেছে। মার্চ মাসের মধ্যে তিলকচক থেকে খানাকুল পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে। মান বজায় রেখে যাতে সময়ে রাস্তার কাজ হয় সেইদিকে নজরদারি চালানো হচ্ছে।
Advertisement
তিলকচক মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি স্বরূপ ঘোষ বলেন, আমরা রাস্তার কাজ শুরুর দাবিতে আন্দোলন করেছিলাম। তার ফলে এদিন থেকে রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুশি। মাঝপথে যেন ফের রাস্তার কাজ থমকে না যায় সেইদিকে প্রশাসনকে নজর দিতে হবে। এদিন রাস্তা তৈরির নানা সামগ্রী নামানো হয়েছে। তার সঙ্গে রাস্তা পরিষ্কার করে নির্মাণের কাজও শুরু করেছে ঠিকাদার সংস্থা।
উল্লেখ্য, সম্প্রতি রাস্তা নির্মাণের দাবিতে তিলকচক এলাকায় ব্যবসায়ীরা অবরোধ করে বিক্ষোভ দেখান। তিলকচকের পাশাপাশি হেলান এলাকার ব্যবসায়ীদের একাংশও অবরোধে শামিল হন। খবর পেয়ে খানাকুল থানার পুলিস গিয়ে বিক্ষোভকারীদের দাবি মতো রাস্তা তৈরির কাজ শুরু করার আশ্বাস দেয়। তারপর ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, বছর খানেক ধরে রাস্তা তৈরির জন্য খোঁড়াখুঁড়ি করা হয়। তারপর হঠাৎ করে রাস্তা তৈরির কাজ থমকে যায়। তার ফলে যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। এই রাস্তার উপর একাধিক স্কুল রয়েছে। তাছাড়া বিডিও অফিস, কলেজ সহ নানা প্রশাসনিক প্রতিষ্ঠানে যেতেও এই রাস্তা ব্যবহার করা হয়। কিন্তু রাস্তার বেহাল দশার জেরে চলাচলে সমস্যা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল রাস্তার জেরে নিত্যদিন ধুলোয় জেরবার হয়ে যেতে হয়। তাছাড়া পাথরের টুকরো গাড়ির চাকায় লেগে ছিটকে আসে। তা থেকেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই অবিলম্বে রাস্তা তৈরির দাবিতে তাঁরা অবরোধ করে বিক্ষোভ দেখান। -নিজস্ব চিত্র