Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মঞ্চেই বিধায়ককে হুমকি অঞ্চল সভাপতির, বিতর্ক

মঞ্চেই বিধায়ককে হুমকি অঞ্চল সভাপতির, বিতর্ক
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালির হাটগাছিয়ায় জনসভার মঞ্চ থেকে বিধায়ককে হুমকি দিলেন দলেরই অঞ্চল সভাপতি। সোমবার হাটগাছিয়া পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতের প্রতি কুরুচিকর মন্তব্য করেন। নির্বাচনে বিধায়ককে পঞ্চাশ হাজার ভোটে হারিয়ে দেওয়ার হুমকিও দেন। এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়। স্বাভাবিকভাবে বিরোধী দলগুলি এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বসিরহাটের বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, তৃণমূল দলটা চালায় দুষ্কৃতীরা। এই কাদের মোল্লাকে দিয়ে তৃণমূল নানা অসামাজিক কাজ করিয়েছে একটা সময়। এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়ায় দলের দুর্নীতির কথা প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন তিনি। অন্যদিকে, বিধায়ক সুকুমার মাহাত বলেন, আগে কাদের মোল্লা শেখ শাহজাহানের অনুগামী ছিল। একাধিক তোলাবাজি ও দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে জড়িত থাকায় তাঁকে আমরা দলের কোনও গুরুত্বপূর্ণ পদে রাখিনি। তাই আমার বিরুদ্ধে নানান রকম কুৎসা ও মন্তব্য করছেন তিনি। আমি দলকে সব জানিয়েছি। দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ