Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অনন্যার ছবির মুক্তি পিছল

ফ্যাক্টর ‘ধুরন্ধর’। সে কারণেই পিছোচ্ছে একের পর এক সিনেমা। এবার সেই তালিকায় অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’। আগামী ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির।

অনন্যার ছবির মুক্তি পিছল
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্যাক্টর ‘ধুরন্ধর’। সে কারণেই পিছোচ্ছে একের পর এক সিনেমা। এবার সেই তালিকায় অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’। আগামী ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। পরিবর্তে ২২ মে মুক্তির দিন স্থির করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্মাতারা অবশ্য কোনো কারণ জানায়নি। মনে করা হচ্ছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির বিজয়রথের জন্যই এই সিদ্ধান্ত। এই আবহে আরও একটি ছবি পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। যদিও এখন খবর, আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ