Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানমন্ত্রীর সভায় যাবেন অনন্ত

অবশেষে প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ।

প্রধানমন্ত্রীর সভায় যাবেন অনন্ত
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অবশেষে প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দেবেন কি না, তা নিয়ে দিনকয়েক টালবাহানা চলছিল। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ করে প্রধানমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে দ্বিধা প্রকাশ করেছিলেন। এবার বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে তাঁকে আমন্ত্রণ জানানোয় গোঁসা ভেঙেছে। তবে এই সভায় গ্রেটার সমর্থকরা যাবেন কি না, সেবিষয়ে অনন্ত স্পষ্ট করে কিছু বলেননি।

Advertisement

বুধবার রাতে অনন্ত বলেন, আমি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি। বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। গ্রেটারের কেউ যাবেন কি না সেটা বলতে পারব না। যার যার ইচ্ছে, যাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ