Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জাপানে দুর্ঘটনায় মৃত্যু খড়্গপুর আইআইটির পড়ুয়ার

মর্যাদাপূর্ণ ইন্টার্নশিপ পেয়ে জাপানে গিয়েছিলেন। সেখানেই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল খড়্গপুর আইআইটির পড়ুয়া শ্যাম সন্তোষ আগরওয়াল (২৫)-এর।

জাপানে দুর্ঘটনায় মৃত্যু খড়্গপুর আইআইটির পড়ুয়ার
  • ৩১ আগস্ট, ২০২৬ ২৩:৪৩
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: মর্যাদাপূর্ণ ইন্টার্নশিপ পেয়ে জাপানে গিয়েছিলেন। সেখানেই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল খড়্গপুর আইআইটির পড়ুয়া শ্যাম সন্তোষ আগরওয়াল (২৫)-এর। তিনি প্রতিষ্ঠানের স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তর পাঠক্রমের পড়ুয়া ছিলেন। রবিবার, ৩০ আগস্ট জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে খড়্গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

খড়্গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে, শ্যাম সন্তোষ আগরওয়াল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। থাকতেন প্রতিষ্ঠানের লালবাহাদুর শাস্ত্রী হলে। চলতি বছর জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। মে মাস থেকে সেখানেই ছিলেন। ডিসেম্বরে এই ইন্টার্নশিপ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই রবিবার ঘটে যায় দুর্ঘটনা। সাঁতার কাটতে গিয়ে তিনি তলিয়ে যান বলে জানা গিয়েছে। মেধাবী এই পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খড়্গপুর আইআইটিতে। সোমবার রাতে খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা শোকস্তব্ধ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ