Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে বুনো হাতি রামলালের হানায় জখম প্রৌঢ়

ঝাড়গ্রাম বুনো হাতি রামলালের হানায় আহত হলেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের রামরামা বিটের ডুমুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

ঝাড়গ্রামে বুনো হাতি রামলালের হানায় জখম প্রৌঢ়
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৬
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম বুনো হাতি রামলালের হানায় আহত হলেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের  রামরামা বিটের ডুমুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতের নাম নিরঞ্জন দৌলই (৫০)। তিনি ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৩টে নাগাদ গ্ৰামে রামলালের গতিবিধি নজরে আসে। রামলালকে দেখতে গ্ৰামের মানুষ ভীড় জমান। নিরঞ্জন বাবুও সেইসময় ছিলেন। সামনে পড়ে গেলে রামলাল শুঁড় দিয়ে নিরঞ্জনবাবুকে আছাড় মারে। গ্ৰামের বাসিন্দারা  উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।  ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরাও এলাকায় পৌঁছান। ডুমুরিয়া গ্ৰামের বাসিন্দা বিপ্লব দলাই বলেন, গ্ৰামে বিকেলের দিকে রামলাল ঢুকেছিল। সবাই ওকে দেখতে গিয়েছিল। রামলাল নিরঞ্জন বাবুকে শুঁড়ে তুলে আছাড় মারে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রামলালের গতিবিধির উপর নজর রাখা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ