Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় দুই বাসের রেষারেষি, মৃত্যু মহিলার

আমতায় দুই বাসের রেষারেষি, মৃত্যু মহিলার
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: এক আত্মীয়ের শেষকৃত্যে যাওয়ার জন্য বেরিয়েছিলেন এক মহিলা। কিন্তু শেষকৃত্যে যোগ দেওয়া আর হল না তাঁর। পথেই দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, হাওড়া আমতা রানিহাটি রোডে ১০ নম্বর পোলের কাছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম হালিমা বেগম। বাড়ি জগৎবল্লভপুর থানার জালালাসি বাগানবাড়ি এলাকায়। আমতা থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
Advertisement
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মহিলা বাস ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তখন ঝিকিরা-হাওড়া এবং আমতা-এয়ারপোর্ট রুটের দু’টি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। হঠাৎ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মহিলাকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এই দুর্ঘটনার জেরে আমতা রানিহাটি রুটে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিস দু’টি বাসকে আটক করতে পারলেও চালকরা পলাতক।   
Advertisement
সম্পর্কিত সংবাদ