Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমিষ নিয়ে শত্রুঘ্নর আপত্তিতে ক্ষুব্ধ মমতা

আমিষ খাবার নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। যদিও তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নয় তৃণমূল কংগ্রেস।

আমিষ নিয়ে শত্রুঘ্নর আপত্তিতে ক্ষুব্ধ মমতা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমিষ খাবার নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। যদিও তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নয় তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, শত্রুঘ্ন সিনহার বক্তব্যে অসন্তুষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই ব্যাপারে কড়া বার্তাও দিয়েছেন তিনি। নেত্রীর এই বার্তা শত্রুঘ্ন সিনহার কাছে পৌঁছে দিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তৃণমূলের দলীয় অবস্থান, কে কী খাবে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তা কারও উপর চাপিয়ে দেওয়া বা নিষিদ্ধ করা যায় না। অতএব, শত্রুঘ্ন সিনহার এমন বক্তব্যকে দল কোনওভাবেই অনুমোদন করে না। প্রসঙ্গত, উত্তরখণ্ড রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রশংসা করে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেছেন, ‘আমার মতে, শুধু গোমাংস কেন দেশজুড়ে আমিষ খাবারই নিষিদ্ধ হওয়া উচিত।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ