Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নীরবতা ভাঙলেন অমিতাভ

নীরবতা ভাঙলেন অমিতাভ
  • ১২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নীরবতা ভাঙলেন অভিনেতা অমিতাভ বচ্চন। পহেলগাঁওয়ের হামলার ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য করেননি বলিউডের বিগ বি। কেবল কয়েকটি সংখ্যা পোস্ট করেছিলেন। ‘অপারেশন সিন্দুরে’র মাধ্যমে জঙ্গি হামলার পাল্টা জবাব দেয় ভারত। বলিউডের অধিকাংশ তারকা সেই বিষয়ে মুখ খুলেছিল। ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ হন। তবে অমিতাভ তখনও নিস্তব্ধ। অনুরাগীরা ভাবছিলেন, পহেলগাঁওয়ের হামলায় শোকস্তব্ধ অভিনেতা। শনিবার সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ। তারপরও ভারতের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তান। এই আবহে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁওতে জঙ্গি হানার নিন্দা করলেন। অভিনেতা লিখেছেন, ‘ছুটি কাটাতে গিয়েছিল ওরা। ওই রাক্ষস নির্দোষ স্বামী-স্ত্রীকে বাইরে টেনে এনে, ধর্ম যাচাই করে, গুলি করল স্বামীকে। স্ত্রী হাঁটু মুড়ে বসে অনুরোধ করল। ওই নির্বোধ নৃশংসভাবে খুন করল স্বামীকে।’   অমিতাভ। অপারেশন সিন্দুরের প্রশংসাও করলেন তিনি। বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতাও পোস্ট করেছেন। পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ উল্লেখ করেছেন অমিতাভ। তবে সরাসরি তাঁর নাম উল্লেখ করেননি। তা নিয়েও শুরু হয়েছে চর্চা। অন্যদিকে, ভারত-পাক সংঘর্ষ বিরতির খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সলমন খান। কারণ সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর সময় নিশ্চুপ ছিলেন অভিনেতা। তাই সংঘর্ষ বিরতি নিয়ে তাঁর পোস্ট অনেকেই ভালো চোখে দেখেননি। বিতর্ক ছড়াতেই পোস্টটি ডিলিট করে দেন ভাইজান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ