Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবে আপ্লুত অমিতাভ বচ্চনও

আইপিএল ফাইনালে রাজস্থান রয়্যালস উঠতে না পারলেও বৈভব সূর্যবংশীকে নিয়ে মুগ্ধতা বাড়ছে। শুধু ক্রিকেটমহলই নয়, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন পর্যন্ত আপ্লুত বিস্ময় কিশোরকে নিয়ে।

বৈভবে আপ্লুত অমিতাভ বচ্চনও
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: আইপিএল ফাইনালে রাজস্থান রয়্যালস উঠতে না পারলেও বৈভব সূর্যবংশীকে নিয়ে মুগ্ধতা বাড়ছে। শুধু ক্রিকেটমহলই নয়, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন পর্যন্ত আপ্লুত বিস্ময় কিশোরকে নিয়ে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৬ বলে অনবদ্য ৯৬ করার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট, ‘সূর্যবংশী— ১৫ বছর বয়সেই যেন ঝলমলে সূর্য। এই বয়সে তো আমরা ঠিকভাবে মার্বেল কিংবা গলি ক্রিকেটও খেলতে পারতাম না!’

Advertisement

এবারের আইপিএলে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছে বৈভব। জাতীয় দলে তাকে সুযোগ দেওয়ার কথা বলছেন অনেকেই। রাজস্থানের প্রধান কোচ কুমার সঙ্গাকারাও সেই সুরে গলা মিলিয়েছেন। তাঁর কথায়, ‘আন্তর্জাতিক আসরে না খেলা পর্যন্ত কেউ প্রস্তুত কিনা তা বোঝা যায় না। তবে আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে বৈভব যা ব্যাট করেছে তাতে ও যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। আমি নিশ্চিত, খুব তাড়াতাড়ি জাতীয় দলে ডাক পাবে ও। ব্যাট হাতে দুর্দান্ত পরিণত দেখিয়েছে বৈভবকে। এই মরশুমে ওপেনার হিসেবে দারুণভাবে দায়িত্ব পালন করেছে।’
গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে বৈভবের ইনিংস নিয়ে সঙ্গাকারার মূল্যায়ন, ‘অসাধারণ খেলল। ব্যাটিং মোটেই সহজ ছিল না। একদিক থেকে উইকেট পড়ছিল পরপর। কিন্তু ও নার্ভাস হয়নি। আমাদের বড় পুঁজি নিশ্চিত করে। ১৫ বছর বয়সি কারো পক্ষে এটা সত্যিই অবিশ্বাস্য। রীতিমতো পরিণত ইনিংস। পরিস্থিতি অনুসারে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। ওকে নিয়ে আমরা গর্বিত। এভাবেই যাতে খেলে যেতে পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ