কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অমিতাভ বচ্চন। সদ্য এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে আগামী কয়েক মাস বিশ্রামে থাকতে হবে তাঁকে। তারপর কাজে ফিরবেন বর্ষীয়ান অভিনেতা। সদ্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানেই অমিতাভ হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন। শ্যুটিং চলাকালীন চোট পান তিনি। তবে বিশ্রাম না নিয়ে টানা কাজ করে যাচ্ছিলেন। তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ফলে চিকিৎসকের পরামর্শে এবার সাময়িক ছুটি নিচ্ছেন অমিতাভ। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি। চিকিৎসক দীর্ঘদিন ধরে বিশ্রাম নিতে বলছিলেন। কয়েক মাস বিশ্রামে থাকব।’
Advertisement



