Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনি বিপাকে আমিশা

চেক বাউন্স মামলায় নাম জড়াল অভিনেত্রী আমিশা প্যাটেলের। অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে মোরাদাবাদ আদালত।

আইনি বিপাকে আমিশা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেক বাউন্স মামলায় নাম জড়াল অভিনেত্রী আমিশা প্যাটেলের। অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে মোরাদাবাদ আদালত। জানা গিয়েছে, আমিশার প্রায় সাড়ে চার লক্ষ টাকার চেক বাউন্স করেছিল। ২০১৭ সালে চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় একাধিকবার তাঁকে সমন পাঠিয়েছিল আদালত। তবে তিনি সাড়া দেননি। এই কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। সূত্রের খবর, একজন উদ্যোক্তা আমিশাকে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য অগ্রিম ১৪ লক্ষ টাকা দিয়েছিলেন। আমিশা সেই অনুষ্ঠানে যাননি। পরে তিনি টাকা ফেরানোর আশ্বাস দেন। ১০ লক্ষ টাকা ফেরানো হলেও ৪ লক্ষ টাকার চেক বাউন্স করে বলে অভিযোগ। তারপরই মামলা দায়ের হয়। যদিও আমিশার আইনজীবীর দাবি, ইতিমধ্যে সমস্ত টাকা মেটানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় নাম জড়িয়েছে অভিনেতা রাজপাল যাদবের। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। সদ্য জামিন পেয়েছেন অভিনেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ