Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঢাক-ঢোল, শোভাযাত্রায় আজ মনোনয়ন দুই ফুলের প্রার্থীদের

আজ, বৃহস্পতিবার একইদিনে তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেবে। ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা করে মহামিছিল করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে যাবে  তৃণমূল।

ঢাক-ঢোল, শোভাযাত্রায় আজ মনোনয়ন দুই ফুলের প্রার্থীদের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: আজ, বৃহস্পতিবার একইদিনে তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেবে। ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা করে মহামিছিল করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে যাবে  তৃণমূল। থাকবে আদিবাসী নৃত্য। বিজেপিও মিছিল করে যাবে মনোনয়ন জমা দিতে। দুই দল একইদিনে কর্মসূচি নেওয়ায় প্রশাসনিক মহলেও চাপ বেড়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই দলকে আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে। প্রথমে শহরে তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হবে। এরপর বিজেপির মিছিল শুরু হবে। মনোনয়নকে ঘিরে দু’দলই শক্তি দেখাতে মরিয়া। বিপুল সংখ্যক কর্মী আনার লক্ষ্যে প্রচেষ্টা শুরু করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। 

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, বালুরঘাটে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দেবেন। গঙ্গারামপুরের প্রার্থী শুধুমাত্র চার তারিখে মনোনয়ন জমা দেবেন। দলের বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকি বলেন, আমরা শহরে মহামিছিলের আয়োজন করেছি। বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। 
অন্যদিকে, বিজেপি প্রার্থীদের মনোনয়নে সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে খবর। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের বক্তব্য, বালুরঘাটে আমাদের চারজন প্রার্থী মনোনয়ন জমা দেবেন। সেই উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করছি আমরা। নির্দিষ্ট সময়ে আমরা মনোনয়ন জমা দিতে যাব। 
বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে বালুরঘাট, তপন কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর বিধানসভার প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুই দলের প্রার্থীদের মনোনয়ন ঘিরে পুলিশ প্রশাসনের প্রস্তুতিও তুঙ্গে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ