Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে ফের হামলা চালাল আমেরিকা

চুক্তি লঙ্ঘন নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ইরানে আকাশপথে হামলা চালাল আমেরিকা।

ইরানে ফের হামলা চালাল আমেরিকা
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চুক্তি লঙ্ঘন নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ইরানে আকাশপথে  হামলা চালাল আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিনই হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের উপর ড্রোন হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইরান। ট্রুথ সোশ্যালে এবিষয়ে ট্রাম্প লেখেন, ‘হরমুজে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে কমপক্ষে চারটি ড্রোন ছুড়েছিল ইরান। তিনটি ড্রোন আমরা ধ্বংস করে দিয়েছি। তবে একটি ড্রোন বড়ো জাহাজে গিয়ে লাগে। কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ফের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজটি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের এই প্রয়াস বোকামি ছাড়া কিছুই নয়।’ সম্প্রতি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দু’পক্ষ। এই অবস্থায় ট্রাম্পের এই পদক্ষেপে চুক্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ