Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে নক-আউট পর্যায়ে আমেরিকা

প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের নক-আউট পর্যায়ে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো।

অস্ট্রেলিয়াকে হারিয়ে নক-আউট  পর্যায়ে আমেরিকা
  • ২০ জুন, ২০২৬ ০২:৫৫
Prefer us on Google

ওয়াশিংটন, ২০ জুন: ঘরের মাঠে দুরন্ত জয়। সেইসঙ্গে দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল আমেরিকা। শুক্রবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাল তারা। 

Advertisement

প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে ধরাশায়ী করেছিল মার্কিন বাহিনী। তাদের সেই দাপট অব্যাহত সিয়াটলেও। ফলও মেলে হাতেনাতে। এদিন ম্যাচের ১১ মিনিটে অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আমেরিকা। ৪৩ মিনিটের মাথায় অসাধারণ গোল করে সেই ব্যবধান বাড়ান অ্যালেক্স ফ্রিম্যান। হাফ টাইমে স্কোর দাঁড়ায় ২-০। বিরতির পর আক্রমণের চাপ রাখলেও স্কোরলাইন বদলায়নি। এই নিয়ে দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে গেল আমেরিকা। উল্লেখ্য, প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের নক-আউট পর্যায়ে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো।

Advertisement
সম্পর্কিত সংবাদ