বিয়ের আসরে গুলি ছুড়ে আনন্দ উদযাপন। আর ভুলবশত সেই গুলিতে মৃত্যু হল পঞ্চায়েত প্রধানের স্বামীর। পাঞ্জাবের জলন্ধরের ঘটনা। মৃতের নাম পরমজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। অনুষ্ঠানে সবাই নাচছেন আর টাকা ওড়াচ্ছেন। হঠাৎই তাঁদের মধ্যে একজন গুলি ছোড়েন। কিন্তু পিস্তলের নল উপরের দিকে তুলতে ভুলে যান। এর জেরে গুলিবিদ্ধ হন পরমজিত। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শুরুতে মৃতের স্ত্রী দাবি করেছিলেন, হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। পরে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিস।



