Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তায় ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স, মৃত্যু প্রাক্তন শিক্ষকের

রাস্তায় এক হাঁটু কাদা।  কাদা ডিঙিয়ে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন। ফলে বিনা চিকিৎসায় বাড়িতেই বেঘোরে মৃত্যু হল প্রাথমিকের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের।

বেহাল রাস্তায় ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স, মৃত্যু প্রাক্তন শিক্ষকের
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: রাস্তায় এক হাঁটু কাদা।  কাদা ডিঙিয়ে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন। ফলে বিনা চিকিৎসায় বাড়িতেই বেঘোরে মৃত্যু হল প্রাথমিকের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের। শুক্রবারের এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। মৃতের নাম রাধাবিনোদ ঘোষ (৬৪)। তিনি চার বছর আগে নবগ্রাম থানার বিষ্ণুপুর প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন। নবগ্রাম থানার চানক বাবুপাড়ায় এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়ায়। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়ালকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। স্থানীয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, রাস্তা বেহাল হওয়ার কারণে কেউ মারা গিয়েছেন এমন কোনও খবর জানা নেই। খোঁজ নিয়ে দেখব। 

Advertisement

নবগ্রাম থানার চানক বাবুপাড়ার ওই বেহাল রাস্তায় ওইদিন মধ্যরাতে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় বাড়িতেই মৃত্যু হয় রাধাবিনোদবাবুর। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধ্যকজনিত কারণে রাধাবিনোদবাবু বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন। কিন্তু গ্রামের কাঁচা রাস্তায় গর্ত ও কাদার কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে রাজি হয়নি। সেই কারণেই মূল্যবান সময় নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই শিক্ষকের। মৃতের ছেলে রাঘবচন্দ্র ঘোষ বলেন, রাতে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। অ্যাম্বুলেন্স এসেও কাদা পেরিয়ে গ্রামে ঢুকতে না পেরে ফিরে যায়। বৃষ্টির রাতে চেষ্টা করেও হাসপাতাল নিয়ে যাওয়া যায়নি বাবাকে। চিকিৎসাটুকুও পেলেন না। এলাকার বাসিন্দা তথা প্রাক্তন কৃষি সম্প্রসারণ আধিকারিক জামিন হাঁসদা বলেন, ওই রাস্তা দিয়ে বাইকে বসিয়েও মাস্টারমশাইকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না। তাহলে হয়তো প্রাণে বাঁচানো যেত। এই মৃত্যু মানা যায় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ