সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল থানার ললিয়াবাড়ি এলাকায় আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শনিবার। মৃতের নাম আসিক আলম ওরফে আনারুল (২৪)। বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে বাগান থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিস। চাঁচল থানার এক আধিকারিক বলেন, মানসিক অবসাদে এই ঘটনা ঘটতেপারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।



