নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের উদ্দেশে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে তৃণমূল মিছিল করে। এদিন বাঁকুড়া শহরে তৃণমূল মিছিল করে। দুপুরে বাঁকুড়া পুর তৃণমূলের উদ্যোগে শহরের হিন্দু স্কুল থেকে মাচানতলা পর্যন্ত মিছিল হয়। বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী, পুরসভা ও বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অলকা সেনমজুমদার সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। এদিন শহরের পাশাপাশি গঙ্গাজলঘাটির দুর্লভপুরেও মিছিল হয়। সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা অংশ নেন। বেলিয়াতোড়েও একই ইস্যুতে কর্মসূচি পালিত হয়। অরূপবাবু বলেন, বিজেপি দেশের সংবিধান বদলাতে চাইছে। তাই ওই দলের নেতারা সংবিধানের রচয়িতাদের নামে আপত্তিজনক মন্তব্য করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এদিন শহর সহ জেলার বিভিন্ন জায়গায় দলের তরফে প্রতিবাদ মিছিল বের হয়।
Advertisement
এদিন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের ট্যাক্সিস্ট্যান্ডে আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাস্তায় বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূল ছাত্র পরিষদের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশ পুতুল পোড়ানো হয়। পুরুলিয়ার জেকে কলেজের সামনে আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। এদিন রঘুনাথপুর মহকুমা তৃণমূল নেতৃত্বের তরফে ধিক্কার মিছিল ও পথসভা হয়। পাড়া ব্লকের দুবড়া বাজারে তৃণমূল নেতৃত্ব বিশাল মিছিল করে। সাঁতুড়ির রাঙাডাঙা এলাকায় মিছিল হয়। রঘুনাথপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ, রঘুনাথপুর-১ ব্লক ও রঘুনাথপুর শহর তৃণমূল এলাকায় মিছিল করে। কাশীপুর, নিতুড়িয়াতেও মিছিল হয়।
এদিন আরামবাগেও মিছিল করে তৃণমূল। বিকেলে আরামবাগ শহরের পল্লিশ্রী এলাকা থেকে মিছিল শুরু হয়। বসন্তপুর মোড়ে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত ওই মিছিল চলে। শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হওয়া ওই মিছিলে কর্মীরা গলায় আম্বেদকরের ছবি রাখেন। মিছিলে আরামবাগের সাংসদ মিতালি বাগ, পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন আরামবাগেও মিছিল করে তৃণমূল। বিকেলে আরামবাগ শহরের পল্লিশ্রী এলাকা থেকে মিছিল শুরু হয়। বসন্তপুর মোড়ে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত ওই মিছিল চলে। শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হওয়া ওই মিছিলে কর্মীরা গলায় আম্বেদকরের ছবি রাখেন। মিছিলে আরামবাগের সাংসদ মিতালি বাগ, পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।



