Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আম্বেদকরকে অপমানের প্রতিবাদে দুই মেদিনীপুরে তৃণমূলের মিছিল

আম্বেদকরকে অপমানের প্রতিবাদে দুই মেদিনীপুরে তৃণমূলের মিছিল
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে অপমানের প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। তমলুক শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল মনিকতলা মোড় থেকে কোর্ট চত্বর হয়ে হাসপাতাল মোড়ে শেষ হয়। জেলা তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সৌমেন মহাপাত্র, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় প্রমুখ মিছিলে অংশ নেন। তমলুক ব্লকের হাকোল্লা, শহিদ মাতঙ্গিনী ব্লকে কাঁকটিয়া, পাঁশকুড়া, নন্দকুমার সহ সর্বত্র এদিন প্রতিবাদ মিছিল হয়।
Advertisement
এদিন মেদিনীপুর শহরেও বিক্ষোভ মিছিল হয়। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। কেশপুর ব্লকেও বিক্ষোভ মিছিল হয়। মিছিলে প্রায় আট হাজার মানুষের সমাগম হয়। গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোণা রোডেও মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ প্রমুখ। এদিন জেলার প্রতিটি ব্লকেই বিক্ষোভ মিছিল হয়। প্রতিটি কলেজেও বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত পড়ুয়ারা। খড়্গপুর শহরে মূল মিছিলটি করে মহিলা তৃণমূল কংগ্রেস। সবং, ডেবরা, খড়্গপুর গ্রামীণ এলাকাতেও মিছিল হয়েছে। সুজয়বাবু বলেন, কুরুচিকর মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলবে।
সম্পর্কিত সংবাদ