Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আম্বেদকর কলোনিতে কালীমন্দিরে চুরি

আম্বেদকর কলোনিতে কালীমন্দিরে চুরি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কালীমন্দিরে চোরের হানা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডে। সেখানে সাউথ আম্বেদকর কলোনির একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে স্থানীয়রা দেখেন, মন্দিরের গ্রিলের দরজা খোলা। পরে মন্দিরের ভিতরে ঢুকে তাঁরা লক্ষ্য করেন বিভিন্ন সামগ্রী নেই। প্রতিমার গায়ে থাকা সোনার অলঙ্কারও নেই। প্রতিমার কপালে থাকা টিপটি সোনার নয়, এমনটা ভেবে সেটা নেয়নি চোর। প্রধাননগর থানার পুলিস ঘটনার তদন্ত করছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ