Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমাদের পাড়া আমাদের সমাধান: ৩০ দিন পূর্তিতে বৃক্ষরোপণ, নানা অনুষ্ঠান

বৃক্ষরোপণ থেকে মিষ্টিমুখের ব্যবস্থা ছিল। পাশাপাশি হল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী প্রকল্পের প্রদর্শনী।

আমাদের পাড়া আমাদের সমাধান: ৩০ দিন পূর্তিতে বৃক্ষরোপণ, নানা অনুষ্ঠান
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃক্ষরোপণ থেকে মিষ্টিমুখের ব্যবস্থা ছিল। পাশাপাশি হল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী প্রকল্পের প্রদর্শনী। এভাবেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ৩০দিন পূর্তি অনুষ্ঠান পালন করা হল হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার শ্যামপুর ২ ব্লকের বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গড়চুমুকে এই ৩০ দিন উদযাপনের অনুষ্ঠান হল। প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা, শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা, সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাস প্রমুখ। এই উপলক্ষ্যে বৃক্ষরোপণের পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। অন্যদিকে, প্রকল্পটির ৩০ দিন পূর্তি উপলক্ষে আমতার কাশমলী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিধায়ক সুকান্ত পালের নেতৃত্বে ৩০টি গাছের চারা বসানো হয়। বিধায়ক জানান, বুথস্তরে এক কোটির বেশি মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করেছে। আমরা আমতা বিধানসভায় এজন্য ৩০টি ফলের গাছ বসিয়েছি। গাছগুলি পরিচর্যার জন্য ৩০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ