Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতা ও উলুবেড়িয়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’: এলাকার সমস্যা সরাসরি জানানো যাচ্ছে প্রশাসনকে, খুশি বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। নিজেদের এলাকার সমস্যা নিজেরা আলোচনা করে প্রশাসনকে জানাতে পেরে খুশি সাধারণ মানুষ।

আমতা ও উলুবেড়িয়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’: এলাকার সমস্যা সরাসরি জানানো যাচ্ছে প্রশাসনকে, খুশি বাসিন্দারা
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। নিজেদের এলাকার সমস্যা নিজেরা আলোচনা করে প্রশাসনকে জানাতে পেরে খুশি সাধারণ মানুষ। আমতা বিধানসভার দীপাঞ্চল ভাটোরা ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতে হাটগাছা প্রাথমিক বিদ্যালয়ে শিবির বসেছিল বুধবার। ওই এলাকার তিনটি বুথের মানুষ নিজেদের সমস্যা নিয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁরা শিবিরে বসে আলোচনা করে বিভিন্ন সমস্যার কথা লিপিবদ্ধ করেন। তারপর সবার সামনে সেগুলি প্রস্তাব আকারে পেশ করেন। এই কাজ করতে পেরে খুশি এই অঞ্চলের বাসিন্দারা। বুধবার শিবিরে এসেছিলেন অমিত, ইসমাইল, কবিতা, রাবেয়া বিবিরা। তাঁরা জানান, আগে ব্যক্তিগতভাবে পঞ্চায়েতকে বা জনপ্রতিনিধিকে সমস্যার কথা জানাতাম। কিন্তু কাজ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতো। সমাধানে দেরি হতো। এবার সবাই একসঙ্গে বসে সমস্যা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনকে জানাচ্ছি। ফলে খুব সহজেই সমস্যার বিষয়টি প্রশাসনের কাছে পৌছে যাচ্ছে। এদিন শিবির পরিদর্শনে এসেছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হওয়া এই প্রকল্প নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। নিজেরাই শিবিরে উপস্থিত হয়ে এলাকার সমস্যার কথা জানাচ্ছেন। রাস্তাঘাট  সংস্কারের পাশাপাশি স্ট্রিট লাইট বসানো, কমিউনিটি টয়লেট, টিউবওয়েল, নিকাশি নালা তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সংস্কারের প্রস্তাব দিয়েছেন। 

Advertisement

এর পাশাপাশি এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধূলাসিমলা বোর্ড প্রাইমারি স্কুলে বসেছিল শিবির। সেলিম, আমিরুল, অনিল, স্বরূপ নামে শিবিরে আসা স্থানীয় ব্যক্তিরা জানান, এই এলাকায় অনেক কাজ হয়েছে। তবে ছোট ছোট কাজের ক্ষেত্রে এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবির পরিদর্শনে এসেছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ