নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মদনমোহন মন্দিরে বংশানুক্রমে রাসচক্র নির্মাণের জন্য আলতাফ মিঁয়াকে সম্মান জানানো হল। শনিবার কোচবিহারের রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে তাঁকে এই সম্মান জানানো হয়। বর্তমানে তিনি অসুস্থ। তাই এবার রাসচক্র নির্মাণ করছেন তাঁর ছেলে আমিনুর হোসেন। রাসমেলায় আলতাফ মিয়াঁর উপর একটি গবেষণামূলক বই প্রকাশ করা হয়। বইটি লিখেছেন মেহেবুব আলম।
Advertisement
১৯৮৪-২০২২ সাল পর্যন্ত আলতাফ মিঁয়া রাসচক্র নির্মাণ করছেন। এদিন কোচবিহার পুরসভার পক্ষ থেকে আলতাফ মিঁয়াকে চিকিৎসার জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক অরবিন্দকুমার মিনা, জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর হাতে চেক তুলে দেওয়া হয়।



