Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও বজায় থাকবে শীত

সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা খানিকটা বাড়ল। আজ সোমবার কলকাতার তাপমাত্রা বেড়ে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি।

সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও বজায় থাকবে শীত
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:সপ্তাহের শুরুতে শহরের তাপমাত্রা খানিকটা বাড়ল। আজ সোমবার কলকাতার তাপমাত্রা বেড়ে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। যদিও গতকাল তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৭ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisement

উত্তরবঙ্গজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। দার্জিলিং থেকে আরম্ভ করে কালিম্পং সর্বত্র প্রচন্ড ঠান্ডার ছবি ধরা পড়ছে।এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে,শৈত্যপ্রবাহের ইঙ্গিত না পাওয়া গেলেও  উত্তুরে হাওয়া সক্রিয় থাকায় রাজ্যজুড়ে ঠান্ডা থাকবে। দিনের বেলায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। হালকা রোদ দেখা যাবে।কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।।  গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ