বাংলা আকাদেমি সভাঘরে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘কাহনকথা’র বর্ষপূর্তি অনুষ্ঠান ‘আলোক কাহন ২০২৪’। অন্ধকার থেকে আলোর পথে উত্তরণই হল এই অনুষ্ঠানের মূল ভাবনা। উদ্বোধন করেন বর্ষীয়ান আবৃত্তি শিল্পী রজত বন্দোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে ছিলেন কর্ণধার স্বাতী বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের উপস্থাপনা ছিল মনোমুগ্ধকর।