Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর দাম নিয়ন্ত্রণে বৈঠক

আলুর দাম নিয়ন্ত্রণে বৈঠক
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দাম নিয়ন্ত্রণে রেখে জেলাবাসীর আলুর চাহিদা মেটানোয় জোর প্রশাসনের। বৃহস্পতিবার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার নেতৃত্বে প্রশাসনিক বৈঠক শেষে এই তথ্য জানা গিয়েছে। তার জন্য কোল্ডস্টোরেজ মালিক সংগঠন, কৃষি বিপণন দপ্তর, বণিক সংগঠনের প্রতিনিধিদের সহযোগিতা করার আবেদন জানিয়েছে প্রশাসন।  
Advertisement
কিছুদিন ধরে জেলার খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি ৩৫ টাকা ছুঁয়েছে। যা নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ নেই। তবে আলুর দাম যাতে আর না বেড়ে যায়, তার জন্য এখন থেকেই পদক্ষেপ চায় প্রশাসন। জেলাশাসক বলেছেন, জেলায় আলুর দাম নিয়ন্ত্রণে আছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছি। 
এ ব্যাপারে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, জেলার বাজারগুলিতে যাতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকে, সেজন্যই এদিনের বৈঠক। ভিনরাজ্যে যাতে আলু না পাঠানো হয়, সেদিকেও প্রশাসন নজর রাখছে। তবে আমাদের জেলায় আলুর উৎপাদন তুলনামূলক কম বলে প্রতিবেশী জেলা থেকে আনতে হয়, সে কথাও ব্যবসায়ীদের পক্ষ থেকে বৈঠকে জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ