Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার-কোচবিহার লেডিস স্পেশাল বাস চালু

আলিপুরদুয়ার-কোচবিহার লেডিস স্পেশাল বাস চালু
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-কোচবিহার রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সোমবার একটি লেডিস স্পেশাল বাস চালু করল। গত ১৪ তারিখই কোচবিহারে অবশ্য বাসটির উদ্বোধন হয়েছিল। সোমবার আনুষ্ঠানিকভাবে বাসটি রাস্তায় নামল। বাসটি প্রতিদিনই চলবে। দিনে দু’বার কোচবিহার-আলিপুরদুয়ার যাতায়াত করবে বাসটি। এদিন কোচবিহার থেকে বাসটি সকাল ১০টায় ছেড়ে আলিপুরদুয়ার ডিপোয় পৌঁছয়। সকাল ১১টায় আলিপুরদুয়ার ডিপো থেকে বাসটি ছেড়ে কোচবিহারে পৌঁছয়। দুপুর আড়াইটায় কোচবিহার থেকে ফের বাসটি ছাড়া হয়। বিকেল সাড়ে ৪টায় বাসটি আলিপুরদুয়ার থেকে ছেড়ে সন্ধ্যায় কোচবিহারে পৌঁছয়। 
Advertisement
এনবিএসটিসির আলিপুরদুয়ার ডিপো ইনচার্জ শঙ্করকুমার দে বলেন, লেডিস স্পেশাল হলেও মহিলাদের সঙ্গে ১০ বছর বয়সি বালক থাকতে পারবে। প্রথম দিন আলিপুরদুয়ার ডিপো থেকে লেডিস স্পেশালে ছ’জন যাত্রী উঠেছিলেন। ডিপো ইনচার্জ বলেন, যাত্রায় একটিই মাত্র স্টপ থাকবে। শুধুমাত্র বাণেশ্বরে দাঁড়াবে বাসটি। প্রথম দিন লেডিস স্পেশালের কন্ডাক্টর ছিলেন লিপিকা কেওট। আগামী ২৫ তারিখ থেকে পরিবর্ত কন্ডাক্টর হিসেবে যোগ দেবেন পাঞ্চালী দাস।
সম্পর্কিত সংবাদ