সংবাদদাতা, কুমারগ্রাম: ২০১৪ সালে জলপাইগুড়ি থেকে ভাগ হয়ে পৃথক আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। গঠনের এক দশক অতিক্রান্ত হয়ে গেলেও জেলাকে পুনর্গঠন করা হয়নি। জেলায় নতুন করে তৈরি করা হয়নি কোনও মহকুমা বা ব্লক। এই পরিস্থিতিতে দাবি উঠেছে, জেলার আলিপুরদুয়ার-২ ও কুমারগ্রাম ব্লককে নিয়ে নতুন মহকুমা তৈরির। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। যদিও শাসকদল জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেছেন। তাই সঠিক সময়েই মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদ্যোগ নেবেন।
Advertisement
ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা বলছেন, এই দুই ব্লক নিয়ে নতুন একটি মহকুমা গঠন করা হলে, ভারত-ভুটান সীমান্ত ও অসম-বাংলা সীমানার এই এলাকায় আর্থ-সামাজিক উন্নয়ন হবে। ওই দুই ব্লকের বিভিন্ন জনপদের ব্যবসা-বাণিজ্যেরও উন্নয়ন হবে। কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, আলিপুরদুয়ার-২ ও কুমারগ্রাম ব্লক নিয়ে নতুন একটি মহকুমা গঠন করা হোক। সেইসঙ্গে কামাখ্যাগুড়িতে নতুন ব্লক করা হোক। এতে এই এলাকার সার্বিক উন্নয়নে গতি আসবে।
সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বলাই সরকার বলেন, আমরা অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছি। কিন্তু রাজ্য সরকার আলিপুরদুয়ার মহকুমাকে জেলা গঠন করে চুপচাপ বসে রয়েছে। আরএসপির জেলা কমিটির সদস্য কিশোর মিঞ্জ বলেন, অবিলম্বে প্রশাসনিকভাবে জেলাকে পুনর্গঠন করা প্রয়োজন।
জেলা গঠনের ১০ বছর পরেও নতুন করে মহকুমা বা ব্লক গঠন করতে পারেনি রাজ্য সরকার বলে তোপ দেগেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাত বলেন, আলিপুরদুয়ার-২ ও কুমারগ্রাম ব্লক নিয়ে নতুন মহকুমা গঠন এবং গোটা জেলাকে পুনর্গঠন করার দাবি তুলছি আমরা।
তবে তৃণমূলের জেলা সহ সভাপতি জয়ন্তকুমার কার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে। আলিপুরদুয়ারবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। আমরা আশাবাদী, নতুন মহকুমা ও ব্লক গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করবেন। বিরোধী দলগুলির কাজই হল সব বিষয়ে কুৎসা-অপপ্রচার করা। এক্ষেত্রেও বিরোধীরা তাই করছেন।