সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা বইমেলা শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার জেলা বইমেলা হবে শহরের প্যারেড গ্রাউন্ডে। মঙ্গলবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠকে জেলা বইমেলার দিন ও স্থান ঠিক করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অশ্বিনীকুমার রায়, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও ভারপ্রাপ্ত জেলা গ্রন্থাগারিক শিবনাথ দে। লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য ভাস্কর মজুমদার বলেন, এবার ৯-১৫ ডিসেম্বর শহরের প্যারেড গ্রাউন্ডে জেলা বইমেলা অনুষ্ঠিত হবে। এদিন থেকেই তার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।



