সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে ৫ জানুয়ারি বাংলার বাড়ির তালিকার সমীক্ষা শেষ হয়েছে। সেই সমীক্ষা শেষে সুপার চেকিং করে আবাসের তালিকা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, ডিএম অফিস ডুয়ার্সকন্যা ও বিডিও অফিসগুলিতে ঝোলানো হয়েছে। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর গ্রামসভা। গ্রামসভাগুলিতে বিডিওরা তালিকা প্রকাশ করবেন।
Advertisement
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, সমীক্ষার পর জেলায় আবাসের জন্য চাররকম তালিকা প্রস্তুত করা হয়েছে। তারমধ্যে আছেন যোগ্য, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা, যাঁদের কাগজপত্র এখনও যাচাই চলছে এবং আবেদন করেও যাঁদের এখনও কোনও খোঁজ মিলছে না। পরিষদ সূত্রে খবর, জেলায় আবাসের তালিকায় আছে ৯০ হাজার যোগ্য। তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে ১৪ হাজার আবেদনকারীর। তালিকায় থাকা সাড়ে আট হাজার আবেদনকারীর কাগজপত্র যাচাই করার কাজ এখনও চলছে। যাচাইয়ের তালিকা থেকেও যোগ্যদের যেমন বাছাই করা হবে, তেমনই অযোগ্যদের নাম কেটে দেওয়া হবে। তবে আবেদনকারী যাঁদের খোঁজ মিলছে না এলাকায়, তাঁদের আর তালিকায় আনা হচ্ছে না, এমনটা খবর প্রশাসন সূত্রে।
গত ১ ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার জেলায় আবাসের তালিকার সমীক্ষা শুরু হয়। সমীক্ষা শেষ হয়েছে ৫ তারিখ। সমীক্ষা শেষে যোগ্য, অযোগ্য ও যাচাইয়ের তালিকা নিয়ে ফের কয়েক দিন সুপার চেকিং হয়। ইতিমধ্যেই আবাসের তালিকা দ্রুত প্রকাশের জন্য বিভিন্ন মহল থেকে প্রশাসানের উপর চাপও আসতে থাকে। কিন্তু চূড়ান্ত না হওয়ায় প্রশাসন সেই তালিকা কোথাও ঝোলায়নি। তালিকা চূড়ান্ত হতেই প্রশাসন জেলাশাসকের দপ্তর ডুয়ার্সকন্যা ও বিডিও অফিগুলিতে টাঙিয়ে দিয়েছে। তালিকা আপলোড করা হয়েছে জেলা প্রশাসনের ওয়েবসাইটেও।
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সুবর্ণ রায় বলেন, আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর দু’দিন গ্রামসভা হবে। সেখানে ছ’টি ব্লকের বিডিওরা তালিকা প্রকাশ করবেন। নিখুঁতভাবেই আবাসের তালিকা তৈরি হয়েছে। চূড়ান্ত তালিকা তৈরিতে কোনও ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি।