Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লেভারকুসেন ছাড়লেন আলোন্সো

রিয়াল মাদ্রিদের নতুন কোচের দৌড়ে জাবি আলোন্সোর নাম ভাসছে। এমন জল্পনার মধ্যেই বেয়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়লেন তিনি। জার্মান ক্লাবটি সরকারিভাবে খবরটি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে।

লেভারকুসেন ছাড়লেন আলোন্সো
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের নতুন কোচের দৌড়ে জাবি আলোন্সোর নাম ভাসছে। এমন জল্পনার মধ্যেই বেয়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়লেন তিনি। জার্মান ক্লাবটি সরকারিভাবে খবরটি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে। তাহলে কি জল্পনা সত্যি করে, রিয়ালে কার্লো আনসেলোত্তির উত্তরসূরি হতে চলেছেন আলোন্সো? বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই মনে করছেন।

Advertisement

চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর কোপা ডেল রে’র ফাইনালে হার। এমনকী, লা লিগার খেতাবের সম্ভাবনা ক্ষীণ। এমন পরিস্থিতিতে কার্লো আনসেলোত্তির চাকরি খোয়ানো মোটামুটি নিশ্চিত। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ইতালিয়ান কোচকে নাকি সরানোর সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে রবিবার লা লিগার ফিরতি পর্বের এল ক্লাসিকো। মহা ম্যাচের পরই হয়তো সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে মাদ্রিদের ক্লাবটি। এদিকে, জাবি আলোন্সো রিয়ালের প্রাক্তন ফুটবলার। মাদ্রিদের ক্লাবটির পালস তিনি বোঝেন। সম্প্রতি কোচ হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। গত মরশুমে তাঁর প্রশিক্ষণে বুন্দেশলিগা জেতে বেয়ার লেভারকুসেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ