অভিনেতার পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে অল্লু অর্জুনের। তিনি ব্যবসায়ীও। তাঁর ব্যবসায়িক বুদ্ধি বারবার সমাদৃত হয়েছে ওয়াকিবহাল মহলে। শোনা যাচ্ছে, নিজের ব্র্যান্ডভ্যালুকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই উদ্দেশ্যেই প্রেক্ষাগৃহ খুলতে চলেছেন অল্লু। নাম ‘অল্লু সিনেমাস’। সূত্রের খবর, তাঁর প্রেক্ষাগৃহে প্রিমিয়াম মাল্টিপ্লেক্সের স্বাদ গ্রহণ করতে পারবেন অল্লু। তেলেঙ্গানার কোকাপেটে প্রথম প্রেক্ষাগৃহ খুলছেন তিনি। অল্লু এখন ব্যস্ত অ্যাটলি পরিচালিত ছবির কাজে। তারপর ‘পুষ্পা ৩’ শুরু করবেন তিনি।



