Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বৈত চরিত্রে অল্লু?

ফের চমক দিলেন অভিনেতা অল্লু অর্জুন। ‘পুষ্পা ২’-এর অভাবনীয় সাফল্যের পর পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে অল্লু অর্জুনকে।

দ্বৈত চরিত্রে অল্লু?
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ফের চমক দিলেন অভিনেতা অল্লু অর্জুন। ‘পুষ্পা ২’-এর অভাবনীয় সাফল্যের পর পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে অল্লু অর্জুনকে। অ্যাটলি পরিচালিত ছবির অন্যতম বৈশিষ্ট্য একজন অভিনেতার একাধিক চরিত্রে অভিনয়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবিতে বাবা ও ছেলে দুই চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। অল্লুকেও আসন্ন সিনেমায় তেমনই দু’টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে খবর। শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন অল্লু। টাকার অঙ্ক ১৭৫ কোটি। পাশাপাশি ছবির লভ্যাংশের ১৫ শতাংশও নেবেন অভিনেতা। শীঘ্রই ছবির শ্যুটিং হবে। বর্তমানে প্রস্তুতিতে মগ্ন অল্লু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ