Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হাজিরা এড়ালেন অল্লু

হায়দরাবাদ আদালতে হাজিরা দিতে পারেননি অল্লু অর্জুন। শ্যুটিংয়ের জন্য ভার্চুয়ালি অংশ নেন তিনি। মামলার পরবর্তী শুনানি ৬ জুলাই। বিস্তারিত পড়ুন।

হাজিরা এড়ালেন অল্লু
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘পুষ্পা ২’ মুক্তির আগে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর সন্তানও। এই ঘটনায় সোমবার সশরীরে অল্লুকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল হায়দরাবাদের আদালত। যদিও সশরীরে হাজিরা দিতে পারেননি অল্লু। কারণ হিসাবে আদালতে তাঁর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে একটি ছবির শ্যুটিংয়ে মুম্বইয়ে রয়েছেন তিনি। সে কারণে ভার্চুয়ালি হাজিরা দিতে চান অল্লু। ভার্চুয়ালি শুনানিতে অংশও নিয়েছিলেন অভিনেতা। অভিযোগপত্রে নাম থাকা সত্ত্বেও অল্লু আদালতে হাজির না হওয়ায় মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৬ জুলাই। উল্লেখ্য, ‘পুষ্পা ২’ মুক্তির পর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অভিনেতা। তাঁকে এক রাত জেলেও কাটাতে হয়েছিল। পরে জামিন নিয়ে ছাড়া পান তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ