Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অল্লুর নাম ‘পরিবর্তন’

নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব বিচার করে নাম পরিবর্তন বিনোদন জগতে নতুন নয়। শোনা যাচ্ছে, এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন অভিনেতা অল্লু অর্জুন।

অল্লুর নাম ‘পরিবর্তন’
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব বিচার করে নাম পরিবর্তন বিনোদন জগতে নতুন নয়। তারকারা মনে করেন, জ্যোতিষের নিয়ম মেনে নামের মাঝে একটি বা একাধিক অক্ষর যোগ করলে, তা কেরিয়ারের জন্য সুসময় ডেকে আনে। শোনা যাচ্ছে, এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন অভিনেতা অল্লু অর্জুন। বর্তমানে ‘পুষ্পা ২’-এর সাফল্য উদযাপন করছেন তিনি। সূত্রের খবর, কেরিয়ারে আরও উন্নতি চান অল্লু। সে কারণে নামে অতিরিক্ত অক্ষর যোগ করতে চলেছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ