Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অল্লুর পরিকল্পনা

পরিচালক বাসিল জোসেফের ছবিতে কাজ করবেন অভিনেতা অল্লু অর্জুন। বর্তমানে অ্যাটলির পরিচালনায় একটি ছবির কাজে ব্যস্ত তিনি। সদ্য সেই ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। অল্লুর বিপরীতে ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন।

অল্লুর পরিকল্পনা
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• পরিচালক বাসিল জোসেফের ছবিতে কাজ করবেন অভিনেতা অল্লু অর্জুন। বর্তমানে অ্যাটলির পরিচালনায় একটি ছবির কাজে ব্যস্ত তিনি। সদ্য সেই ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। অল্লুর বিপরীতে ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন। এই ছবির পরেই নাকি বাসিলের সঙ্গে কাজটি শুরু করবেন অভিনেতা। অল্লু ও বাসিল দীর্ঘদিন ধরেই ছবির বিষয়ে আলোচনা করছেন। এখনও পর্যন্ত ছবির জন্য চুক্তিবদ্ধ হননি অভিনেতা। আগে জানা গিয়েছিল, বাসিল নাকি একটি ‘সুপারহিরো’ ঘরানার ছবি তৈরি করতে চান। তবে অল্লুর ছবিটি সেই ফর্মুলায় তৈরি হবে না। বরং সম্পূর্ণ নতুন আঙ্গিকে গল্প বলবেন ‘মিন্নাল মুরালি’ খ্যাত পরিচালক। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি সিনেমাতেও কাজ করার কথা ছিল অল্লুর। তবে তারিখের সমস্যার কারণে নাকি সেই ছবিটি ছাড়তে হয়েছে অল্লুকে। যদিও ইন্ডাস্ট্রির অনেকে আবার মনে করছেন, দীপিকার সঙ্গে ছবিতে কাজ করার কারণেই নাকি অল্লুকে বাদ দিয়েছেন সন্দীপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ