Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধর করে এক ব্যক্তির থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মেয়ের বাড়ি যাওয়ার পথে সাইকেল থেকে নামিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল।

মারধর করে এক ব্যক্তির থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: মেয়ের বাড়ি যাওয়ার পথে সাইকেল থেকে নামিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। রবিবার সকালে নবদ্বীপের পানশিলা হাটপাড়ায় বারোয়ারি মন্দিরের সামনে  ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্বপন বিশ্বাস নামে ওই ব্যক্তি এদিন দুপুরে নবদ্বীপ থানায় দুই মহিলা সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নবদ্বীপ থানার পুলিস অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্বপনবাবুর বাড়ি নবদ্বীপের কুটিরপাড়া পানশিলায়। তাঁর মেয়ের বাড়ি শান্তিপুর থানার সাতকুলিয়ার শ্রীরামপুরে। এদিন সকালে তিনি মেয়ের বাড়িতে কিছু ফল ও টাকা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, পথে পানশিলা হাটপাড়ার কুমোরপাড়া বারোয়ারি মন্দিরের সামনে দুই মহিলা সহ তিনজন তাঁর সাইকেল আটকে দেয়। তারপর রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। স্বপনবাবু বলেন, মারধর করে আমার সঙ্গে থাকা ২০হাজার টাকা ওরা ছিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে স্থানীয়রা এলে ওরা পালিয়ে যায়। স্বপনবাবু জানান, কয়েকমাস আগে তিনি এক বধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, সেই রাগবশত তাঁকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়েছে। তিনি চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ