Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিলে পুরনো চালের ভাত খাওয়ানোর অভিযোগ, মুখে কুলুপ প্রধান শিক্ষকের

মিড ডে মিলে পুরনো চালের ভাত খাওয়ানোর অভিযোগ, মুখে কুলুপ প্রধান শিক্ষকের
  • ১৭ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে বস্তাবন্দি পুরনো চালের ভাত। যা নিয়ে শঙ্কায় ভুগছেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বেতগারা চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে সোমবার ঐক্যবদ্ধ ভাবে প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিকের সঙ্গে কথাও বলেন অভিভাবকেরা।

Advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের একটি ঘরে বস্তার পর বস্তা চাল পড়ে রয়েছে। সরকার থেকে নতুন চালের বস্তা দেওয়া হলেও পুরনো বস্তা থেকেই চাল বের করে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে। তবে, এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন স্কুলের প্রধান শিক্ষক। সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ তিনি। তবে, অভিভাবকদের তিনি জানিয়েছেন, কোনও কোনও পড়ুয়া মিড ডে মিল না খাওয়ায় চাল বেঁচে গিয়েছে, ফলে এখন এমন কয়েক বস্তা চাল পড়ে রয়েছে।”

এই ঘটনায় বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, বাচ্চারা অনেকেই যদি মিড ডে মিল না খায়, তাহলে দীর্ঘদিন ধরে সেই চাল অবশিষ্ট থেকে প্রচুর বস্তায় দাঁড়িয়েছে। সাধারণত, এই চালগুলি এফসিআই-এ পাঠিয়ে দেওয়া হয়, এগুলি পাঠানো হয়নি। কোনও কারণে কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। নিয়ম রয়েছে, এক মাসের পুরনো চাল খাওয়ানো যায় না। বিষয়টি নিয়ে অভিভাবকদের অভিযোগ রয়েছে, গোটা বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

Advertisement
সম্পর্কিত সংবাদ