Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার আইন কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ

দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ করলেন তিন পড়ুয়া। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।

কলকাতার আইন কলেজে  প্রশ্ন ফাঁসের অভিযোগ
  • ২০ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ করলেন তিন পড়ুয়া। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে থানা। ওই পড়ুয়ারা অভিযোগে জানিয়েছেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। সেখানে সাজেশন হিসাবে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল, সেগুলি সবই পরীক্ষায় এসেছে। সাজেশনের প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের হুবহু মিল রয়েছে। কলেজটি দক্ষিণ কলকাতায় হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তাই তাঁরা জোড়াসাঁকো থানায় প্রশ্ন ফাঁসের অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমে পুলিশ কলেজ কর্তৃপক্ষের কাছে প্রশ্নপত্র চেয়ে পাঠিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ