Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হিলিতে গেটপাসের নামে টাকা তোলার অভিযোগ

আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত লরি থেকে টাকা আদায়ের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের হিলিতে।

হিলিতে গেটপাসের নামে টাকা তোলার অভিযোগ
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত লরি থেকে টাকা আদায়ের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের হিলিতে। অভিযোগের তির হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের দিকে। 

Advertisement

অভিযোগ, বাংলাদেশে পণ্য রপ্তানিতে ব্যবহৃত প্রত্যেকটি লরি থেকে ২২০ টাকা করে আদায় করা হচ্ছে। সরকার বদলের পর যা দিতে নারাজ লরি চালকরা। তাই হিলির ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তিনদিন আগে হিলি থানায় এক্সপোর্ট থেকে শুরু করে ট্রাক এবং বিভিন্ন সংগঠনকে ডেকে এনিয়ে সতর্ক করা  হয়েছিল। বলা হয়েছিল, রাস্তায় দাঁড় করিয়ে গেটপাসের নামে টাকা অথবা তোলা আদায় করা যাবে না। এরপরেও একই কায়দায় টাকা তোলার অভিযোগ করছেন ট্রাক চালকরা। হিলি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
হিলি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক সাহা বলেন, গেটপাসের নামে এখনও আমাদের ট্রাক চালকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। সম্প্রতি পুলিশের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়েছিলাম। আমাদের সামনেই পুলিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে সতর্ক করেছিল। কিন্তু এরপরেও আমাদের ট্রাক চালকদের কাছ থেকে ২২০ টাকা করে নেওয়ার প্রমাণ সহ থানায় লিখিত অভিযোগ করেছি। 
যদিও অ্যাসোসিয়েশনের সম্পাদক আলাউদ্দিন মণ্ডলের দাবি, ২২০ টাকার মাধ্যমে চালক এবং খালাসিদের গেটপাস দেওয়া হয়। কর্মীরা তার সাহায্যে কাস্টমস এবং বিএসএফের কাছে দ্রুত ছাড়পত্র পেয়ে যান। 
এর মাধ্যমে বাংলাদেশেও নানা ধরনের পরিষেবা পান চালকরা। আমাদের প্রায় ৩০ জন কর্মী রয়েছেন। ওই টাকায় তাঁদের বেতন দেওয়া হয়। টাকা সংগ্রহ না হলে এক্সপোর্ট বন্ধ করে দিতে হবে।
এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের দাবি, আগের তুলনায় হিলির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে লরি চলাচলের সংখ্যা অনেক কমেছে। ফলে, বাণিজ্য চালানোর  খরচ তুলতে টাকা নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ